ওয়াই-ফাই ৭ হলো তারহীন ওয়াই-ফাই প্রযুক্তির নতুন সংস্করণ, যুক্তরাষ্ট্রের ওয়াই-ফাই অ্যালায়েন্সের চালু করা সর্বশেষ ওয়াই-ফাই মান এটি। ২০২৪ সালের শেষ দিকে ওয়াই-ফাই ৭ বাজারে আসার কথা। গতি এবং কার্যক্ষমতার দিক থেকে ওয়াই-ফাই ৭ হবে সবচেয়ে উন্নত। এর সর্বোচ্চ ডাউনলোড গতি প্রতি সেকেন্ডে ৩০ গিগাবাইট (জিবিপিএস) পর্যন্ত হতে পারে, যা এখনকার ওয়াই-ফাই ৬ প্রযুক্তির চেয়ে ৩ গুণ বেশি।
তথ্য আদান-প্রদানে ওয়াই-ফাই ৭-এর বিলম্ব হার বা ল্যাটেন্সি কম হবে। এই প্রযুক্তির ল্যাটেন্সি ১ মিলিসেকেন্ডের কম। ফলে তাৎক্ষণিক বা রিয়ালটাইম অ্যাপ্লিকেশন যেমন ভিডিও কল, গেমস ইত্যাদি অনেক ভালো কাজ করবে।
এছাড়া এটি ৬ গিগাহার্টজের বেশি ৭.১২৫ গিগাহার্টজ পর্যন্ত নতুন তরঙ্গ ব্যবহার করবে। এর ফলে তথ্য-উপাত্ত আদান-প্রদানের গতি বাড়বে ও ব্যতিচার (ইন্টারফেয়ারেন্স) কমবে। মাল্টিপল-ইনপুট মাল্টিপল-আউটপুট সুবিধার কারণে একই সময়ে একাধিক যন্ত্রে তথ্য পাঠানো যাবে। এটি ১৬-৩২ অ্যানটেনা ব্যবহার করবে।
ওয়াই-ফাই ৭ ব্যাটারি খরচ কম করবে। ফলে এর সঙ্গে তার ছাড়া যুক্ত যন্ত্রগুলোর ব্যাটারির স্থায়িত্ব বাড়বে ও শক্তি কম খরচ হবে। এটি আসার সঙ্গে সঙ্গে ওয়াই-ফাই প্রযুক্তি নতুন যুগে প্রবেশ করবে


0 Comments