গুগল ক্রোম নতুন একটি সুবিধা আনছে। এই সুবিধা গোপন এইচটিটিপি হলো হাইপারটেক্সট ট্রান্সফার প্রটোকল।এই সুবিধা গোপন এইচটিটিপি উৎস থেকে কোনো ফাইল নামানো বা ডাউনলোড কঠিন করে দেবে। ক্রোমে পাওয়া নতুন সংকেতে দেখা যায় এই গুগল এইচটিটিপি সাইট থেকে ‘অনিরাপদ’ কোনো কিছু নামানো আটকে দিতে বা ব্লক করতে নতুন সুরক্ষাব্যবস্থা চালুর প্রস্তুতি নিচ্ছে।
![]() |
| গুগল ক্রোম |
এই ফিচার মূলত বিদ্যমান টোগলের ওপরই তৈরি হবে। স্বয়ংক্রিভাবে ব্যবহারকারীকে সংযোগকে এইচটিটিপিএসে নিয়ে যাবে। বর্তমানে এই সুরক্ষাব্যবস্থা নিয়ে কাজ চলছে। গুগলের মতে, মার্চে যখন নতুন ক্রোম উন্মুক্ত করা হবে, তখন এই ফিচারের পরীক্ষা হবে।
এরই মধ্যে ক্রোম অরক্ষিত ডাউনলোড ব্লক করে দিয়েছে। এনক্রিপ্টেড নয়, এমন ডাউনলোড ও অনলাইন ফর্ম স্বয়ংক্রিভাবে ব্লক হয়ে যাচ্ছে। এসব এইচটিটিপিএস ঘরানার ওয়েবসাইট থেকে তৈরি হলেও। নতুন ফিচারে এইচটিটিপিএস নয় এমন উৎস থেকে আসা যেকোনো ধরনের ডাউনলোড ব্লক করে দিবে। কেউ যদি প্রয়োজনীয় ফাইল পেতে ঝুঁকি নিতে চান, তবে এ ব্লক এড়ানো সম্ভব। অনিরাপদ ডাউনলোড সুরক্ষার পরিবর্তে ভিন্ন ধরনের নিরাপত্তা সতর্কতা পাবেন ব্যবহারকারীরা।
এইচটিটিপি ওয়েবসাইটগুলো খোলার ক্ষেত্রে অনাগ্রহ তৈরি করতে গুগল গুরুত্বপূর্ণ পদক্ষেপ নিয়েছে। এর আগে ক্রোমে ব্রাউজার অরক্ষিত ওয়েবসাইটে প্রবেশের ক্ষেত্রে ব্যবহারকারীকে সতর্কবার্তা দিত। গত বছরের জুনে ক্রোম নিরাপদ সংযোগ ব্যবহার করতে একটি টোগল চালু করে। এ টোগল সক্রিয় থাকলে কোনো ওয়েবসাইটের এইচটিটিপি সংস্করণে ব্যবহারকারী চলে গেলেও তাঁর সংযোগকে ওই টোগল এইচটিটিপিএস সংস্করণে নিয়ে যায়। এখন এইচটিটিপি উৎস থেকে ডাউনলোডের ক্ষেত্রেও একই সুরক্ষা চালুর উদ্যোগ নিয়েছে গুগল।


0 Comments