ভিপিএন হল ভার্চুয়াল প্রাইভেট নেটওয়ার্ক।বর্তমানে এর সম্পর্কে জানে না এমন মানুষ কম। সরকারি বা প্রশাসনিক নিষেধাজ্ঞার মধ্যে সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারে এর ভূমিকা রয়েছে।
ভিপিএন ব্যবহারে অনলাইনে বাড়তি নিরাপত্তা পেলেও ইন্টারনেটের গতি অনেকটাই কম থাকে। ভিপিএন ব্যবহারের মাধ্যমে ব্যবহারকারীকে অন্য চ্যানেলের মাধ্যমে যুক্ত করা হয়। গতির তারতম্যের বিষয়টি বেশ কয়েকটি জিনিসের ওপর নির্ভরশীল।
ভিপিএন কীভাবে কাজ করে সে সম্পর্কে পরিষ্কার ধারণা না থাকলে ভিপিএন একটি সিকিউরিটি প্রটোকোল কীভাবে ইন্টারনেটের গতিতে প্রভাব ফেলবে সে বিষয়টি প্রশ্নের তৈরি করবে। এ বিষয়ে তথ্য দিয়েছে ক্লাউডওয়ার্ডস।
ভিপিএন ব্যবহারের সময় ইন্টারনেট ট্রাফিককে সুরক্ষিত করার জন্য একটি রিমোট সার্ভারে পাঠানো হয়। এনক্রিপশনের কারণে ডিভাইসে ইন্টারনেট পৌঁছতে কিছুটা সময় বেশি লাগবে সেটাই স্বাভাবিক।
এ কারণে ভিপিএন ব্যবহার করলে অধিকাংশ সময় নেটওয়ার্ক স্পিড সাধারণের চেয়ে কিছুটা কমে যায়। তবে সবসময় যে কম থাকে তা নয়। কিছু সময় ভিপিএন ব্যবহারের মাধ্যমে ইন্টারনেটের গতি বাড়ানোর তথ্যও পাওয়া গিয়েছে।


0 Comments