Ticker

6/recent/ticker-posts

অনলাইন স্ট্রিমিংয়ের চাহিদা

 ইন্টারনেট দুনিয়ায় বিনোদনের নতুন মাধ্যম অনলাইন স্ট্রিমিং সেবা। দেশে দিন দিন এই মাধ্যমের দর্শক সংখ্যা বাড়ছে। একটি জরিপে দেখা গেছে, গত দুই বছরে অনলাইন ভিডিও এবং স্ট্রিমিং সার্ভিসের দর্শক সংখ্যা ১১ শতাংশ বেড়েছে (যদিও টেলিভিশনে বেড়েছে ৩ শতাংশ)। আর এজন্য ব্যবহার হচ্ছে দেশের মোট ব্যান্ডউইথের প্রায় ৪০ শতাংশ।


অনলাইন স্ট্রিমিং



দেশে বর্তমানে ব্যবহার হচ্ছে ১ হাজার ৪০০ জিবিপিএস ব্যান্ডউইথ । এরমধ্যে ৪০ শতাংশ হলো ৫৬০ জিবিপিএস। অনলাইন স্ট্রিমিং হলো কোনও মুভি বা ভিডিও যা অনলাইনে দেখা যায়। এছাড়া কোনও লাইভ অনুষ্ঠানও অনলাইনে দেখা যাবে, যেমন, ক্রিকেট ম্যাচ লাইভ, ফুটবল ম্যাচ লাইভ, অ্যাওয়ার্ড অনুষ্ঠান ও কনসার্ট ইত্যাদি।


স্ট্রিমিং সেবা ব্রডব্যান্ড ও মোবাইল ইন্টারনেট দুই মাধ্যমেই দেখা যায়। দেশের ইন্টারনেট সেবাদাতা প্রতিষ্ঠানগুলোতে (আইএসপি)  বিভিন্ন ধরনের প্যাকেজ অফার করে থাকে। ডেস্কটপ, ল্যাপটপ নির্ভর অ্যাপসের মাধ্যমেও এসব দেখা যায়।


 মোবাইল অপারেটরগুলোরও রয়েছে এ ধরনের সেবা। টাকা দিয়ে এবং বিনামূল্যে অনুষ্ঠান দেখার সুযোগ দিচ্ছে অপারেটরগুলো। সংশ্লিষ্টরা বলছেন, দেশে বর্তমানে আন্তর্জাতিক ভিডিও স্ট্রিমিং সেবা নেটফ্লিক্স, হইচই, জি-ফাইভ, আইফ্লিক্স ইত্যাদি এবং দেশীয়গুলোর মধ্যে গ্রামীণফোনের বায়োস্কোপ, রবির রবি টিভি প্লাস, বাংলালিংকের ভাইব, বাংলাফ্লিক্স ইত্যাদি বেশ জনপ্রিয়তা পেয়েছে।


Post a Comment

0 Comments